ফের মা হচ্ছেন ঐশ্বরিয়া? প্রশ্ন শুনে লজ্জায় লাল অভিষেক! | Abhishek Latest News

ফের মা হচ্ছেন ঐশ্বরিয়া? প্রশ্ন শুনে লজ্জায় লাল অভিষেক! | Abhishek Latest News


বি-টাউনে প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে বচ্চন পরিবার তথা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন। সম্প্রতি ১৩ বছরে পদার্পণ করল তাদের একমাত্র মেয়ে আরাধ্যা। এবার কি তবে দ্বিতীয় সন্তানের চিন্তা করছেন আরাধ্যার বাবা-মা? এমন প্রশ্ন উঠতেই লজ্জায় লাল অভিষেক। 

অনেকদিন ধরেই অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য নিয়ে ব্যাপক আলোচনা চলেছে বলিউডে। বচ্চনদের সঙ্গে ঐশ্বরিয়া থাকেন না, বিচ্ছেদ হয়েছে- এমন গুঞ্জনও রটে। যদিও এসব জল্পনার ইতি টেনেছে বচ্চন পরিবার। শোনা যাচ্ছিল, আরাধ্যার কথা মাথায় রেখেই নাকি তারা এখনও একসঙ্গে রয়েছেন।

সম্প্রতি একটি শো-এ দ্বিতীয় সন্তান নিয়ে প্রশ্ন করা হয় অভিষেককে। প্রশ্নটি করেন অভিনেতা রীতেশ দেশমুখ। তার কাছ থেকে সেই প্রশ্ন শুনে লাজুক হেসে অভিষেক বলেন, ‘বয়সটা তো দেখতে হবে নাকি! আমি বয়সে তোমার থেকে বড়।’

সেই শো-এ বচ্চন পরিবারের নামকরণের বিষয়টি নিয়েও কথা ওঠে। জানান, ‘আপনাদের বাড়িতে অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা সব নামই ‘এ’ দিয়ে শুরু। জয়া আর শ্বেতার ক্ষেত্রে বিষয়টা আলাদা।’

তার উত্তরে অভিষেক বলেন, ‘এটাই প্রথা হয়ে গেছে। পরবর্তী প্রজন্ম এলে তখন হয়ত এই প্রথার বদল ঘটবে।’

এরই পরিপ্রেক্ষিতে রীতেশ অভিষেকের কাছে দ্বিতীয় সন্তানের ভাবনাচিন্তার বিষয়ে জানতে চান। আর সেই প্রশ্ন শুনেই লজ্জায় লাল হন অভিষেক।

Post a Comment

নবীনতর পূর্বতন