আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর পরিচালিত ছবি বার্ডম্যান জিতে নিয়েছিল একাধিক অস্কার। সেই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার ঢুকেছিল তার ঝুলিতে।
এরপর একই পরিচালকের এপিক ওয়েস্টার্ন ‘দ্য রেভেন্যান্ট’-এ অভিনয়ের জন্য ৮৮তম অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলে নিয়েছিলেন লিওনার্দো দি ক্যাপ্রিও।
হলিউডের এই অস্কারজয়ী পরিচালক নাকি এবার তার পরের ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন জনপ্রিয় বলি-পরিচালক তথা অভিনেতা অনুরাগ কাশ্যপকে!

একটি মন্তব্য পোস্ট করুন